তল্লাশি এড়াতে বিমানবন্দরে নগ্ন হলেন যাত্রী

তল্লাশি এড়াতে বিমানবন্দরে নগ্ন হলেন যাত্রী।

রাশিয়ার রাজধানী মস্কোর বিমানবন্দরে এক যাত্রীর জনসম্মুখে নগ্ন হয়ে চলাচল করার ভিডিও প্রকাশ পেয়েছে। বিমানের টিকেট দেখার সময় তিনি লাইনে নগ্ন অবস্থায় দাঁড়ালে পুলিশ তাকে গ্রেফতার করে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, তল্লাশি এড়ানোর জন্যই এমন করেছেন তিনি।

রাশিয়ান সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত শনিবার ঘটনাটি ঘটেছে মস্কোর দমোদেদোভো বিমানবন্দরে। মস্কো থেকে ক্রিমিয়াগামী একটি বিমানে ওঠার জন্য সবাই লাইনে দাঁড়ান। বিমানে ওঠার সেই লাইনে এক ব্যক্তিকে নগ্ন অবস্থায় দেখা যায়।
বিমানবন্দরের থাকা সিসিটিভি ক্যামেরাতে ধারণ হওয়া সেই ঘটনার দৃশ্যে দেখা যায়, একজন ব্যক্তি সেই লাইনে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছেন। তিনি অন্য যাত্রীদের মতোই স্বাভাবিকভাবে বিমান ওঠার জন্য অপেক্ষা করছিলেন। তবে এটা স্পষ্ট হওয়া যায়নি তিনি কেন নগ্ন হয়েছিলেন।

বিমানবন্দরে প্রবেশ করা থেকে শুরু করে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার সময় তাকে একবারো অস্বাভাবিক মনে হয়নি। বিমানবন্দরে থাকা অন্য যাত্রীরাও তার দিকে খুব একটা মনোযোগ দেননি। তাছাড়া তিনি তার গোপানাঙ্গ হাত দিয়ে ঢেকে রেখেছিলেন।

লাইনে ওই নগ্ন ব্যক্তির পেছনে দাঁড়ানো একজন বলেন, ‘তাকে দেখে তো আমার মনে হয়েছে সে খুব একটা স্বাভাবিক মানুষ না। তবে নগ্ন হয়ে চলাচল করাটাও বেশ সুবিধাজনক।’

বিমানে ওঠার আগেই ওই ব্যক্তিকে পুলিশ আটক করে নিয়ে যায়। তার কোনো পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ ধারণা করছে, সেই ব্যক্তির বয়স আনুমানিক ৩৮ বছর আর তিনি মূলত সাইবেরিয়ার বাসিন্দা। তল্লাশি এড়ানোর জন্য তিনি নগ্ন হন বলে ধারণা পুলিশের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.