১এপ্রিল থেকে ধর্মঘটে যাচ্ছে জেটএয়ার ওয়েজের পাইলটরা।
এপ্রিল মাসের প্রথম দিন থেকে আর বিমান চালাবেন না জেট এয়ারওয়েজের বিমানচালকরা। আগেই জানান হয়েছিল ৩১ মার্চের মধ্যে বেতন সংক্রান্ত ঝামেলা না মিটলে এই পথে হাঁটবেন তারা৷ শুক্রবার জেটের বিমানচালকদের ট্রেড ইউনিয়ন ন্যাশনাল অ্যাভিয়েটরস গিল্ড (ন্যাগ) এক বিবৃতিতে ফের সেকথাই জানাল।
ওই বিবৃতিতে বলা হয়েছে, চলতি মাসের ২৯ তারিখের মধ্যে ভারতের স্টেট ব্যাংকের পক্ষ থেকে ঋণ দেওয়ার কথা থাকলেও তা এখনও দেয়নি। ফলে বেতনে নিয়েও কর্তৃপক্ষ কোনও কথা বলেনি। ফলে মুম্বই এবং দিল্লিতে জেটের বিমানচালকরা ঠিক করেছেন, ৩১ মার্চের মধ্যে বেতনের সমস্যা না মেটালে এপ্রিলের ১ তারিখ থেকে তারা বিমান চালাবেন না ৷
প্রসঙ্গত, বহুদিন ধরেই আর্থিক সমস্যায় ভুগছে এই বিমান সংস্থাটি৷ তিন মাসের বেশি বেতন বকেয়া জেটের বিমানচালকদের। চর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে জেট এয়ারওয়েজ। এখন ঘাড়ে প্রায় সাত হাজার কোটি টাকার দেনার বোঝা রয়েছে।গত কয়েকদিন ধরে বাতিল হয়েছে জেটওয়ারএয়েজের বেশ কিছু উড়ান৷
পরিস্থিতির চাপে জেট এয়ারওয়েজ এপ্রিল মাস পর্যন্ত ১৩টি আন্তর্জাতিক রুটে বিমান না চালানোর সিদ্ধান্ত নিয়েছে আর অর্থের অভাবে ভাড়া না মেটানোয় বসিয়ে দেওয়া হয়েছে একাধিক বিমান। ফলে গড়ে সংস্থার উড়ানের সংখ্যা প্রতিদিন ৬৬০টি থেকে ১১০টি নেমে এসেছে৷ শুধু আন্তর্জাতিক উড়ানে নয় দিল্লি মুম্বইয়ের
এদিকে এই পরিস্থিতিতে চাপে পড়ে জেট এয়ারওয়েজের কর্ণধার নরেশ গয়াল এবং তাঁর স্ত্রী অনিতা গয়াল পদত্যাগ করেন এবং সংস্থাকে বাঁচাতে আরও এক বার ঋণ দেওয়ার কথা বলে স্টেট ব্যাংকের নেতৃত্বাধীন ঋণদাতা ব্যাংকগুলি। ফলে ১৫০০ কোটি টাকা ঋণ পাওয়ার কথা জেটের।