দুই পাইলটের রেষারেষিতে জীবন দিতে হয় ২১৭ জন যাত্রীর।
ধারণা করা হয়, ১৯৯৯ সালের ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে মিসরের কায়রোর উদ্দেশে রওনা দেয়া মিসরের ফ্লাইট-৯৯০ বিমানটিকে ইচ্ছা করেই ধ্বংস করে দেয় পাইলট। দুই পাইলটের রেষারেষিতে জীবন দিতে হয় ২১৭ জন যাত্রীর সবাইকে। আটলান্টিক মহাসাগরে সলিল সমাধি হয় তার। বিমানটির সহকারী পাইলট জামিল আল বতুতী, যৌন অশোভচারণের দায়ে পাইলট গ্রুপের প্রধান হাতেম রুশদী কর্তৃক কঠোরভাবে তিরস্কৃত হন।
হাতেম রুশদী তাকে বলেন, ‘এটাই মনে হয় তোমার শেষ ফ্লাইট’। প্রত্যুত্তরে জামিল বলেন, হতে পারে এটা তোমারও শেষ ফ্লাইট। বিমান ওড়ার পর হাতেম রুশদী টয়লেটে গেলে ককপিটের নিয়ন্ত্রণ নেয় জামিল। তারপর বিমানটিকে ঢুকিয়ে দেয় আটলান্টিকের অথৈ জলরাশির ভেতর। পরে বিমানের রেকর্ডার থেকে পাওয়া যায় জামিলের সর্বশেষ বাক্য, ‘ঈশ্বরের ওপর ভরসা করিলাম’।