কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সরবরাহে বিলম্ব

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট সরবরাহে বিলম্ব।

সম্প্রতি বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর থেকে পাসপোর্ট সরবরাহে কিছুটা বিলম্ব হওয়ার কারণে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট পেতে দেরি হচ্ছে।যে তারিখে পাসপোর্ট দেয়ার কথা দূতাবাস ওই নির্ধারিত তারিখে পাসপোর্ট সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

সোমবার কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব প্রবাসী পাসপোর্টের জন্য আবেদন করেছেন তারা নির্ধারিত তারিখের কমপক্ষে ১৫ দিন পরে দূতাবাস থেকে পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন। সাময়িক অসুবিধার জন্য দূতাবাসের পক্ষ হতে দুঃখ প্রকাশ করা হয়।

অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার পবিত্র শবে মেরাজ উপলক্ষে দূতাবাস বন্ধ থাকবে এবং আগামী রোববার হতে পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা যথারীতি প্রদান করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.