বাগদান সেরে ফেললেন সুস্মিতা সেন!

বাগদান সেরে ফেললেন সুস্মিতা সেন!

মুম্বাইয়ের মডেল রোহমান শালের সঙ্গে সুস্মিতা সেনের প্রেমের গুঞ্জন নতুন নয়। এখন তারা কি এনগেজমেন্ট করে ফেললেন। ইনস্টাগ্রামে সুস্মিতার শেয়ার দেওয়া ছবিকে ঘিরেই নতুন এ গুঞ্জন উঠেছে।

গতকাল ইনস্টাগ্রামে সুস্মিতা প্রেমিক রোহমানের সঙ্গে একটি ছবি শেয়ার দেন। রোহমানের গলা জড়িয়ে ধরা নায়িকার হাতের অনামিকায় দেখা যায় আংটি। লম্বা এক ক্যাপশনে প্রেমিককে নিঃশর্ত ভালোবাসার কথাও জানিয়েছেন এ বলিউড তারকা।

সুস্মিতার হাতে এই আংটি দেখে অনেকের ধারণা, এ জুটির এনগেজমেন্ট হয়ে গিয়েছে। ভক্তরা সরাসরি প্রশ্নও তুলেছেন ইনস্টাগ্রামে। অনেকেই আগাম অভিনন্দনও জানিয়ে দিয়েছেন তাদের।

যদিও এ ব্যাপারে কিছুই স্পষ্ট করেননি সুস্মিতা। বরাবরই নিজের ব্যক্তিগত বিষয়ে সহজে মুখ খোলেন না তিনি। এর আগেও রণদীপ হুদা, বিক্রম ভট্টের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠলে তিনি প্রকাশ্যে কিছুই বলেননি।

২৭ বছর বয়সী রোহমানকে সর্বত্র দেখা যায় সুস্মিতার সঙ্গে। ৪২ বছর বয়সী এ নায়িকার দত্তক নেওয়া সন্তানের সঙ্গে ভালো সময় কাটাতে দেখা যায় রোহমানকে।

বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গেছে এ তরুণ মডেলকে। চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলিউডে পা রাখার। অনেকের ধারণা, এ জন্য তিনি সুস্মিতার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.