মেক্সিকোতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৩

মেক্সিকোতে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১৩।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে মেক্সিকোর উত্তরাঞ্চলে মন্টেরেইগামী বিমানের ধ্বংসাবশেষ সোমবার পাওয়া গেছে। এই ঘটনায় বিমানটির ১৩ আরোহীর কেউ বেঁচে নেই বলে খবরে বলা হয়েছে। নিহতদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া জানানো হয়নি।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ওই বিমানে ৬ জন নারী ও ৭ জন পুরুষ ছিলেন।

এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা জানায়, বোম্বারডিয়ের চ্যালেঞ্জার ৬০১ জেট বিমানটি রোববার সন্ধ্যায় মেক্সিকোর উত্তরাঞ্চলে কোয়াহুইলা রাজ্যের উপর দিয়ে যাওয়ার সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

রাজ্যের জননিরাপত্তা মন্ত্রী এক বিবৃতিতে জানান, ‘কর্মকর্তারা আকাশপথে তল্লাশী চালিয়ে বিমানটির ধ্বংসাবশেষ একটি পার্বত্য এলাকায় পড়ে থাকতে দেখেন। কোয়াহুইলার ওকাম্বো মিউনিসিপালিটির ওই এলাকায় প্রবেশ করা কঠিন।’

রাষ্ট্রীয় বেসামরিক বিমানের এক কর্মকর্তা এর আগে বলেছিলেন, বিমানটিতে ১১ আরোহী ছিল।

কিন্তু মন্ত্রণালয় জানায়, সেখানে ১০ যাত্রী ও পাইলট, কোপাইলট এবং একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.