বাংলাদেশকে পাশে চায় পাকিস্তান

shehryar(2)শুক্রবার লাহোর স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ছয় বছর পর পাকিস্তানে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট।

এ ধারা অব্যাহত রেখে দেশটিতে যাতে আরও আন্তর্জাতিক ক্রিকেট সমৃদ্ধ হয় তার জন্য বাংলাদেশের কাছে দ্বারস্থ হল পাকিস্তান।

পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) প্রধান শাহরিয়ার খান বলেন, ‘পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার জন্য ভারত, শ্রীলংকা এবং বাংলাদেশ এই তিন দেশের কাছে আমি বেশী সহায়তা আশা করছি।’

২০০৯ সালের পর কোন টেস্ট খেলুড়ে দেশ হিসেবে পাকিস্তানে জিম্বাবুয়ে সফর করায় দলটিকে ধন্যবাদও জানিয়েছেন পিসিবি সভাপতি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.