কানাডায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২।
উত্তর-পশ্চিম কানাডার হোয়াইটহর্স শহরে একটি বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছে। কানাডিয়ান টেলিভিশন নেটওয়ার্ক সিটিভি মঙ্গলবার (২৮ মে) জানিয়েছে যে, বিমানটি সোমবার সন্ধ্যায় একটি জঙ্গলে বিধ্বস্ত হয়।
মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের আঙ্কোরেজ পৌরসভা থেকে কানাডাগামী হালকা, একক-ইঞ্জিনযুক্ত ১৭০ সেসনা বিমানটি স্থানীয় সময় বেলা ৫টা ৩০ মিনিটে কানাডার জঙ্গলে গাছের ওপর বিধ্বস্ত হয়।
সিটিভি জানিয়েছে, সোমবার হোয়াইটহর্সের বিমানবন্দর থেকে উড্ডয়নের পর কিছু দূর গিয়েই বিধ্বস্ত হয়। মঙ্গলবার হোয়াইটহর্সের নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে।