ফের পুরনো প্রেমিকার কাছেই ফিরছেন অভিষেক বচ্চন!

ফের পুরনো প্রেমিকার কাছেই ফিরছেন অভিষেক বচ্চন!

সালটা ২০০৫। সে সময় রানি মুখোপাধ্যায় ও অভিষেক বচ্চনের প্রেম যেমন চর্চায় ছিল। ঠিক তেমনই চর্চিত হয় সে বছরই মুক্তিপ্রাপ্ত রানি ও অভিষেক জুটির ছবি ‘বান্টি অউর বাবলি’। ছবিটি বক্স অফিসে সুপার হিট হয়।

ভারতের জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, পর্দায় ‘বান্টি অউর বাবলি’র প্রেম সুপার হিট হলেও বাস্তবে বি-টাউনে বহু চর্চিত এই সম্পর্ক ভেঙে যায়। এরপর ঐশ্বরিয়া রাই-য়ের সঙ্গে অভিষেকের প্রেম ও বিয়ের কথাও সকলেরই জানা। তবে শোনা যাচ্ছে ফের একবার পুরনো প্রেমিকা রানির কাছেই ফিরছেন অভিষেক। কি শুনে চমকে গেলেন নাকি?

না, রিয়েল লাইফে না, পুরোটাই রিল লাইফের সৌজন্যে। ২০০৫-এর সুপার হিট ছবি ‘বান্টি অউর বাবলি’র সিকুয়েল আনছেন পরিচালক সাজিদ আলি। আর এই ছবির দৌলতেই ফের একবার পুরনো তিক্ততা ভুলে কাছাকাছি আসবেন অভিষেক ও রানি।

একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, জুনের প্রথম সপ্তাহে মুম্বাইয়ে সিনেমাটির সেট তৈরি এবং পরের মাসে শুটিং শুরু হবে। সিক্যুয়েলে প্রথম সিনেমার কলাকুশলীরাই থাকবেন। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি নির্মাতারা।

বান্টি অউর বাবলি সিনেমাটি পরিচালনা করেন সাদ আলি। এটি প্রযোজনা করেন আদিত্য চোপড়া। অভিষেক-রানী ছাড়াও এতে অভিনয় করেন অমিতাভ বচ্চন। সিনেমাটির ‘কাজরা রে’ গানটি বেশ সাড়া ফেলেছিল। গানটিতে একসঙ্গে নেচেছেন অমিতাভ, অভিষেক ও ঐশ্বরিয়া রাই বচ্চন।

বর্তমানে মারদানি টু সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রানী। অন্যদিকে অনুরাগ বসুর নাম ঠিক না হওয়া একটি সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে। সিনেমাটিতে আরো অভিনয় করবেন ফাতিমা সানা শেখ, রাজকুমার রাও, আদিত্য রয় কাপুর, সানিয়া মালহোত্রা, পঙ্কজ ত্রিপাটি প্রমুখ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.