ঢাকায় এলো ‘গডজিলা’

ঢাকায় এলো ‘গডজিলা’

হলিউড ছবির নাছোড়বান্দা দর্শকরা ‘গডজিলা’র অন্ধ ভক্ত। বিশাল আকারের দানবীয় এক কাল্পনিক চরিত্র নিয়ে এরআগে বেশ কয়েকটি ছবি নির্মিত হয়েছে। ভীষণ জনপ্রিয় এই কাল্পনিক চরিত্রটিকে নিয়ে নির্মিত ‘গডজিলা’র নতুন সিক্যুয়াল মুক্তি পেল বিশ্বব্যাপী। বিশ্বের সাথে তাল মিলিয়ে একই দিনে ঢাকার প্রেক্ষাগৃহেও মুক্তি পেয়েছে ছবিটি।

২০১৪ সালে মুক্তি পেয়েছিলো ‘গডজিলা’ ফ্রাঞ্চাইজির সর্বশেষ ছবিটি। দীর্ঘ বিরতির পর ‘গডজিলা’র নতুন সিরিজ ‘দ্য কিং অব মনস্টার’ মুক্তি পেল শুক্রবার (৩১ মে)। আন্তর্জাতিক মুক্তির দিনে ছবিটি চলছে বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে।
এরআগে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার। আর সে ট্রেলারেই দেখা মিললো আগের চেয়ে আরো শক্তিশালী ও দানবীয় রূপে প্রত্যাবর্তন হচ্ছে গডজিলার।

ছবির পরিচালক মাইকেল ডর্টি। অভিনয় করেছেন ২০১৪ সালে মুক্তি পাওয়া গডজিলার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবিটিতে কাজ করা কাইলি চ্যান্ডেলার, স্যালি হওকিন্স, শিয়া জ্যাকসন ও ব্রাডলি উইথফোর্ড।

কাইল চ্যান্ডলারকে ছবির মূল চরিত্রে দেখা যাবে। তিনি ছবিতে একজন বৈজ্ঞানিক এবং ব্রাউনের বাবার চরিত্রে অভিনয় করবেন। ৪৩ বছর বয়সী হলিউড অভিনেত্রী ভেরা ফারমিগাকে দেখা যাবে ববি মিলি ব্রাউনের মায়ের চরিত্রে।

এ ছবিতে দেখানো হবে কীভাবে গডজিলা নিজেকে আলফা অব দ্য টাইটানে পরিণত করে। নতুন রূপে এবং নতুন গল্পে গডজিলাকে দেখার জন্য বেশ আগ্রহ নিয়ে বসে আছেন এই ছবির ভক্তরাও। আশা করা হচ্ছে, আগের ছবিকেও ছাড়িয়ে যাবে এ ছবির সাফল্য।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিন পারমাণবিক হামলার পর রাসায়নিক তেজষ্ক্রিয়তায় সৃষ্ট মহাদানব গডজিলাকে প্রথমবারের মতো পুরো বিশ্বে পরিচয় করিয়ে দেন জাপানি পরিচালক ইশিরো হন্ডা। তার ১৯৫৪ সালের সিনেমা ‘গডজিলা’র পর থেকেই পারমাণবিক হামলার ঋণাত্মক প্রতিক্রিয়ার রূপক হিসেবে পপ সংস্কৃতিতে জনপ্রিয় হয়ে ওঠে এই কাল্পনিক চরিত্রটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.