সালমান খান-রোহিত কি সত্যি এক হচ্ছেন?

সালমান খান-রোহিত কি সত্যি এক হচ্ছেন?

বলিউড ভাইজান সালমান খান। তিন দশক ধরে বলি পাড়ায় দাপিয়ে বেড়াচ্ছেন এই সুপারস্টার। এর মধ্যে উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা। তারই ধারাবাহিকতায় এবার মুক্তি পাচ্ছে সালমানের নতুন ছবি ‘ভারত’। বর্তমানে এর প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন সাল্লু ভাই।

এদিকে, বলিউডে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে সিনেমা নির্মাণ করছেন রোহিত শেঠি। পর্দায় বিভিন্ন সময় নিজস্ব ধারায় সিনেমা তৈরি করে ব্যাপক সফলতা পেয়েছেন তিনি। বলতে গেলে তার নির্মাণশৈলী মুগ্ধ করেছে দর্শকমহলে।

তবে আশ্চর্যের বিষয় হল, এই দুজন (সালমান ও রোহিত শেঠি) নিজ নিজ জায়গা থেকে সফল হলেও এখনো একসঙ্গে কাজ করেননি। অর্থাৎ রোহিত শেঠির সিনেমায় এখনো দেখা মিলেনি সালমানের। তবে গুঞ্জন উঠেছে, এবার এক হচ্ছেন এই দুই তারকা।

এদিকে, সম্প্রতি বলিউড ভাইজান সালমান খান ‘ভারত’ ছবির প্রচারণার জন্য একটি রিয়েলিটি শো-তে অংশ নেন। সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করে বসেন, রোহিত শেঠির আগাম সিনেমায় আপনার নাম শোনা যাচ্ছে, এটা কি সত্য?

এমন প্রশ্নে সালমান খান উত্তরও দিয়েছেন। বললেন, রোহিত শেঠির সঙ্গে কাজের ব্যাপারে পরিকল্পনা চলছে। হয়ত তার আগাম ছবিতে আমাকে দেখা যাবে। আর এটা কোনো গুজব নয়! আমরা একসঙ্গে মিলে কাজ করার ব্যাপারে কথা বলেছি। কিন্তু এখনো সব কিছু চূড়ান্ত হয়নি।

এদিকে, রোহিত শেঠি বর্তমানে অক্ষয় কুমারকে নিয়ে ‘সূর্যবংশী’ সিনেমার কাজ শুরু করেছেন। আর সালমান ভারত ছবির মুক্তির পর ‘টাইগার-৩’র কাজ শুরু করবেন বলে জানা গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.