বিমানে ধূমপান নিষিদ্ধ! জানেন, তাও কেন রাখা থাকে অ্যাশ-ট্রে?

বিমানে ধূমপান নিষিদ্ধ! জানেন, তাও কেন রাখা থাকে অ্যাশ-ট্রে?

ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এই প্রচার সিগারেটের প্যাকেট কিংবা সেলুলয়েডের পর্দা সর্বত্র দেওয়াই থাকে। পার্ক কিংবা বিশেষ কোনও রেস্তোরাঁ-তে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। ধূমপানের জন্য মারণরোগ ক্যানসার হয় তাঁর জন্য প্রচার করতেও দেখা যায় বিস্তর। তেমনই এসি ট্রেন কিংবা বাস কিংবা বিমানে নিষিদ্ধ ধূমপান। যদিও অদ্ভূত ব্যাপার বিমানে ধূমপান সম্পূর্ণ রূপে নিষিদ্ধ থাকলেও নির্দিষ্ট জায়গাতে রাখা থাকে অ্যাশ-ট্রে। শুনতে অবাক লাগলেও তেমনটাই ধরা পড়েছে এক খবরে।
আমেরিকার বেশিরভাগ বিমানে রয়েছে অ্যাশ-ট্রে। সূত্রের খবর, আমেরিকার বেশিরভাগ বিমানে বাথরুমের ভিতরে রাখা থাকে এই অ্যাশ-ট্রে। যদিও গোটা বিশ্বে বিমানের মধ্যে ধূমপান সম্পূর্ণ রূপে নিষিদ্ধ। যদিও ২০০০ সাল পর্যন্ত নাকি আমেরিকার প্রায় সমস্ত বিমানেই অ্যাশ-ট্রে রাখা থাকত এমনকি বিমানের ভিতরেও ধূমপান করা যেত বলেও জানা যায়। কিন্তু বর্তমানে তা নিয়ম তুলে দেওয়া হয়েছে কিন্তু তাও কেন অ্যাশ-ট্রে রাখা রয়েছে? এক ভিডিও-তে দেখা গিয়েছে সেই অ্যাশ-ট্রে টিকে। যদিও বিমান সংস্থা জানিয়েছে, বিমানে অ্যাশ-ট্রে রাখাটা বাধ্যতামূলক। আইনের ১৪ নং ধারায় এটা তাঁরা রাখতে বাধ্য। কোড অফ ফেডেরাল রেগুলেশনের বিভিন্ন ধারায় এটি বাধ্যতামূলক। সেই আইনে লেখা রয়েছে,”যদি কোনও কারণে বিমানে কোনও অংশে ধূমপান করার অনুমতি থাকে। অবশ্যই তাঁর জন্য একটি অ্যাশ-ট্রে রাখতে হবে।”

সমীক্ষা করে দেখা গিয়েছে এখনও পর্যন্ত বিমানে বেশিরভাগ মানুষ ধূমপান করতে চায়। যদিও তাঁরা জানে এর ফলে তাঁদের জরিমানা হতে পারে কিংবা তাঁরা গ্রেফতার হতেও পারে। কিছুদিন আগেই গোয়া থেকে দিল্লি গামী ইন্ডিগো বিমানে একজন ব্যক্তিকে ধূমপাণ করার জন্য আটক করেছিল এয়ারপোর্ট সংস্থা। যদিও বিভিন্ন বিমান সংস্থা জানিয়েছে, যদি কেউ ধূমপান করেন তাহলে যাতে সেই ছাই বিমানে না পড়ে তাঁর জন্য অ্যাশ-ট্রে রাখাটা বাধ্যতামূলক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.