বিমানে বোমাতঙ্ক ছড়ালেন এক ব্যর্থ প্রেমিক

বিমানে বোমাতঙ্ক ছড়ালেন ব্যর্থ প্রেমিক।

শুক্রবার সকালে হায়দরাবাদ এয়ারপোর্ট একটি ফোন আসে। জানানো হয়, কলকাতাগামী ইন্ডিগোর বিমানে বোমা রাখা আছে। বিজেপি সভাপতি অমিত শাহের সফর উপলক্ষে এমনিতেই কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা হায়দরাবাদ। তার মাঝে এই ফোন ব্যস্ততা আরও বাড়িয়ে দেয়। তদন্তে নেমে জানা যায়, আতঙ্ক ছড়াতেই ওই ফোনটি করা হয়েছিল। আর এই কাণ্ডটি ঘটিয়েছে একজন ব্যর্থ প্রেমিক। তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তি হায়দরাবাদ থেকে চেন্নাই যাওয়ার জন্য এয়ারপোর্টে এসেছিল। সেসময়ই এই মিথ্যে ফোন করে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে সে।

এ প্রসঙ্গে শামসাবাদ কমিশনারেটের ডেপুটি কমিশনার প্রকাশ রেড্ডি বলেন, “খবর পাওয়ার পরেই তদন্ত শুরু করি আমরা। তখনই জানা যায়, বিমানে বোমা রাখার খবরটি ভুয়ো। এর জেরে বিমান চলাচল কিছুক্ষণ স্থগিত রাখা হলেও পরে স্বাভাবিক হয় পরিস্থিতি। ধৃতকে জেরা করে এই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।”

প্রসঙ্গত উল্লেখ, গত বছরও বোমাতঙ্কের জেরে হাই অ্যালার্ট জারি করা হয়েছিল চেন্নাই এয়ারপোর্ট। ঘটনার দিন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ড়ু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণের সেখানে যাওয়ার কথা ছিল। তাই বোমাতঙ্কের খবর ছড়ানোর পর প্রবল উত্তেজনা তৈরি হয়েছিল তামিলনাড়ুতে। যদিও পরে জানা যায়, আতঙ্ক ছড়ানোর জন্যই এই কাণ্ড ঘটিয়েছিল এক ব্যক্তি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.