বোয়িংকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বড় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস

বোয়িংকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে বড় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস।

বোয়িংকে ছাপিয়ে বিশ্বের সবচেয়ে বড় বিমান নির্মাতা প্রতিষ্ঠানের জায়গা করে নিয়েছে এয়ারবাস। বোয়িংয়ের সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের বিমান পর পর দুইবার দুর্ঘটনার কবলে পড়ায় সাম্প্রতিক সময়ে ভাবমূর্তি সংকটে পড়েছে বোয়িং।

বছরের প্রথম প্রান্তিকে ৩৭ শতাংশ কমেছে প্রতিষ্ঠানটির বিমানের সরবরাহ। জানুয়ারি থেকে জুন নাগাদ বোয়িং বিশ্বব্যাপী ২শ’ ৩৯ টি বিমান সরবরাহ করেছে, যেখানে ২০১৮ সালের একই সময়ে এ পরিমাণ ছিলো ৩’শ ৭৮ টি বিমান। বছর ব্যবধানে বিমানের সরবরাহ কমেছে ৫৪ শতাংশ পর্যন্ত।এই সুযোগে ৮ বছরে প্রথমবারের মতো বিমান সরবরাহে বোয়িংকে ছাড়িয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে ৩শ’ ৮৯ বিমান সরবরাহ করেছে এয়ারবাস।

যা গেলো বছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ বেশি। চলতি সপ্তাহে বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের ৫০ টি বিমানের অর্ডার বাতিল করেছে সৌদি আরবেরর ফ্লাইডিল এয়ারলাইন্স।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.