এক নারীকে শরীর ঢেকে বসতে বললেন বিমানকর্মী

এক নারীকে শরীর ঢেকে বসতে বললেন বিমানকর্মী।

পোশাক যথাযথ না হওয়ার অভিযোগে এক নারীকে শরীর ঢেকে বসতে বললেন বিমানের একজন কর্মী। বিমানকর্মীর চাপে গায়ে কম্বল চাপিয়ে বিমানে উঠতে হয়েছে ওই নারীকে।

পরে নিজের পোশাকের ছবি পোস্ট করেন তিনি। এরপর সমালোচনার মুখে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হয় অ্যামেরিকান এয়ার নামে মার্কিন ওইবিমান সংস্থা।

যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা চিকিৎসক টিসা রো তার আট বছরের ছেলেকে নিয়ে জ্যামাইকা থেকে ছুটি কাটিয়ে মায়ামি যাচ্ছিলেন। ৩০ জুন জ্যামাইকার কিংস্টোন থেকে বিমান ধরতে যান তিনি।

সেখানে এক বিমানকর্মী তার সঙ্গে কথা বলার জন্য বিমান থেকে নেমে আসতে বলেন। অভিযোগ উঠেছে, রো-কে বলা হয়, তার পোশাক যথাযথ নেই, তাই শরীর ঠিক মতো ঢেকে বসতে হবে। শরীর না ঢেকে বসলে বিমানে চড়তে দেয়া হবে না বলেও জানিয়ে দেয়া হয়।

রো প্রথমে ফেসবুকে লেখেন, অ্যামেরিকান এয়ার আমাকে বলল, আমাকে একটি জ্যাকেট পরে শরীর ঢেকে বিমানে উঠতে হবে। আমার পোশাক ঠিকই ছিল, কিন্তু তা নাকি বিমানে ওঠার ক্ষেত্রে যথাযথ নয়।

শেষ পর্যন্ত রো-কে কোমরে কম্বল জড়িয়ে বিমানে উঠতে হয়। কিন্তু পরে তার পোশাকের ছবি যখন প্রকাশ্যে আসে তখন তার পাশেই দাঁড়ান নেটিজেনরা। নিন্দার ঝড় ওঠে অ্যামেরিকান এয়ারের বিরুদ্ধে।

চাপে পড়ে ক্ষমা চায় আমেরিকান এয়ার। এক বিবৃতিতে তারা জানায়, সেদিন কী ঘটেছিল তা খতিয়ে দেখতে কিংস্টোন বিমান বন্দরে কর্মকর্তাদের পাঠানো হচ্ছে। রো-র কাছে ক্ষমা চেয়ে, তার ও তার ছেলের টিকিটের টাকা ফিরিয়ে দিয়েছে সংস্থা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.