তানজিনিয়ায় ছোট বিমান বিধ্বস্ত,নিহত ২

তানজিনিয়ায় ছোট বিমান দুর্ঘটনা,নিহত ২

শনিবার ( ৩ আগস্ট ) তানজিনিয়ার পশ্চিমাঞ্চলে একটি ছোট বিমান দুর্ঘটনায় দুই দক্ষিণ আফ্রিকান নাগরিক নিহত হয়েছে।  ‘রয়টার্স’

তানজিনিয়া সিভিল এভিয়েশন অথরিটি (টিসিএএ) এর দেওয়া তথ্য মতে, উগান্ডা এন রোটে মালাওই যাওয়ার সময় তানজিনিয়ার আকাশসীমায় পৌঁছানোর পর ভূপৃষ্ঠের রাডার কানেকশন বিচ্ছিন হওয়া পরে বিমানটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। কিছুক্ষন বাদে চার সিট বিশিষ্ট ওই বিমানটি বিধ্বস্ত হয়।

আইটিভি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে সিকোঞ্জি ডিস্ট্রিক কমিশনার প্যারেস মাগিরি বলেন, তাবোরা বিমান বন্দর থেকে স্থানীয় সময় সকাল ৭টা ৩০ মিনিটে উড্ডয়ন করা একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে বিমানের পাইলট এবং এক পেসেঞ্জার নিহত হয়েছে।বিমানটি সাউথ আফ্রিকান ইউ ড্রিম গ্লোবাল নামের এক প্রতিষ্ঠানের। বিধ্বস্ত হওয়ার পর বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.