গত অর্থবছরে বিমানের নিট লাভ ২৭২ কোটি টাকাঃ বিমান প্রতিমন্ত্রী

গত অর্থবছরে বিমানের নিট লাভ ২৭২ কোটি টাকাঃ বিমান প্রতিমন্ত্রী

লাভের মুখ দেখেছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত অর্থবছরে বিমান ২৭২ কোটি টাকা নিট লাভ করেছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী মাহবুব আলী বুধবার ।

তিনি বলেন, “২০১৮-১৯ অর্থবছরে বিমানের মোট আয় হয়েছে ৫ হাজার ৭৯১ কোটি টাকা এবং ব্যয় হয়েছে ৫ হাজার ৫১৯ কোটি টাকা। অর্থাৎ বাংলাদেশ বিমানের নিট লাভ হয়েছে ২৭২ কোটি টাকা।”

জাতীয় পতাকাবাহী বিমান সংস্থাটির লোকসান বরাবরই আলোচিত। ২০১৪ সালে আড়াইশ কোটি টাকা লোকসান গোনার পর বন্ধ হয়েছিল বিমানের কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট। পরের বছর বিমানকে চাঙ্গা করতে নতুন করে পরিকল্পনা নেওয়া হয়। তারপরও ২০১৭-১৮ অর্থবছরে বিমানের লোকসানের পরিমাণ ২০১ কোটি ৪৭ লাখ টাকা বলে সম্প্রতি সংসদে জানানো হয়।

তার কারণ দেখিয়ে প্রতিমন্ত্রী মাহবুব বলেছিলেন, “উড়োজাহাজের জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে খরচ বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার বিপরীতে টাকার অবমূল্যায়ন এবং এয়ারক্র্যাফট ক্রু মেইনটেইননেস ইনসুরেন্স (এসিএমআই) ভিত্তিতে উড়োজাহাজ ব্যবহারের কারণে লোকসান হয়েছে।”

 

বিমানে যাত্রীসেবার মানোন্নয়নে আরও পদক্ষেপ নেওয়ার তথ্য তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক আগমনী যাত্রীদের প্রথম ফ্লাইট অবতরণের ১৬ মিনিটে এবং শেষ ব্যাগেজ ৬০ মিনিটের মধ্যে ব্যাগেজ বেল্টে প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে। ব্যাগেজ একই ফ্লাইটে না এলে তা যাত্রীর বাড়িতে পৌঁছানোও নিশ্চিত করা হচ্ছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.