যুক্তরাষ্ট্র ‘কাগুজে বাঘ’
মার্কিন অত্যাধুনিক গোয়েন্দা ড্রোন ‘গ্লোবাল হক’ ভূপাতিত করার ঘটনায় যুক্তরাষ্ট্র ‘কাগুজে বাঘ’ প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদ।
ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করার অভিযোগ চরতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে ‘গ্লোবাল হক’ মডেলের এরকম একটি ড্রোন ভূপাতিত করে ইরান
বৃহস্পতিবার তেহরানে এক সামরিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেনারেল আমির আলী হাজিযাদ বলেন, ইরানের বিরুদ্ধে ব্যাপক সমরসজ্জা প্রদর্শন করে তেহরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার যে কৌশল আমেরিকা নিয়েছিল ড্রোন বিধ্বস্ত করার ঘটনায় তা ভণ্ডুল হয়ে গেছে।
তিনি বলেন, আমরা এ বিষয়ে নিশ্চিত ছিলাম যে, আমেরিকা ইরানের ওপর হামলা করবে না বরং হামলার আবহ তৈরি করে তেহরানকে আলোচনার টেবিলে নিতে বাধ্য করাই ছিল মধ্যপ্রাচ্যে ব্যাপক সমরসজ্জার পেছনে আমেরিকার মূল উদ্দেশ্য।