২৪৩ ফ্লাইটে দেশে ফিরেছেন ৮৬৪৩৮ হাজি

২৪৩ ফ্লাইটে দেশে ফিরেছেন ৮৬৪৩৮ হাজি।

বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়ে হজ পালন শেষে দেশে ফিরেছেন ৮৬ হাজার ৪৩৮ জন হাজি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১১৭ ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১২৬ সহ মোট ২৪৩টি ফ্লাইটে তারা দেশে ফিরেন।

বাংলাদেশ থেকে চলতি বছর সর্বমোট এক লাখ ২৭ হাজার ১৫২ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) পবিত্র হজ পালন করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদিয়া এয়ারলাইন্সের মোট ৩৬৫ ফ্লাইট যোগে তারা সৌদি যান। গত ১০ আগস্ট পবিত্র হজ পালিত হয়।

গত ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব হাজিদের দেশে ফেরার কথা রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.