পাক বিমানের ইঞ্জিনে আগুন অল্পের জন্য রক্ষা পেলো ২০০ যাত্রী

পাক বিমানের ইঞ্জিনে আগুন অল্পের জন্য রক্ষা পেলো ২০০ যাত্রী।

বিমানবন্দর থেকে টেক অফের পরেই আগুন লেগে যায় ইঞ্জিনে। তবে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স-এর একটি বিমান।

সংবাদমাধ্যম নিউজ ১৮ এক প্রতিবেদনে জানায়, লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২০০ জন যাত্রীকে নিয়ে রোববার টেক অফ করে পিকে-৭৫৯ বিমানটি। গন্তব্য ছিল সৌদি আরবের বন্দর শহর জেদ্দা।

কিন্তু টেক অফের কিছু সময় পরেই ঘটে বিপত্তি। বিমানের একটি ইঞ্জিনে হঠাৎই আগুন ধরে যায়। পাইলট সেই অবস্থাতেই বিমানটিকে জরুরী অবতরণ করতে সফল হন।

ঘটনায় কোনো যাত্রী বা বিমানকর্মী আহত হননি বলে জানানো হয়েছে। যাত্রীদের অন্য একটি বিমানে জেদ্দা নিয়ে যাওয়া হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.