তিন মাসের জন্য বন্ধ রিজেন্ট এয়ারওয়েজের থাইল্যান্ড ফ্লাইট

তিন মাসের জন্য বন্ধ রিজেন্ট এয়ারওয়েজের থাইল্যান্ড ফ্লাইট।

থাইল্যান্ডের ভিসা জটিলতা ও ভ্রমণে যাত্রীসংখ্যা কম থাকায় আগামী তিন মাসের জন্য চট্টগ্রাম-ঢাকা-ব্যাংকক রুটে ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ।

গত রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে বন্ধ রয়েছে থাইল্যান্ড ফ্লাইট।  আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম-ঢাকা-ব্যাংকক রুটে রিজেন্টের ফ্লাইট বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করে রিজেন্ট এয়ারওয়েজের সহকারী মহাব্যবস্থাপক কে এম জাফর উজ জামান বলেন, ‘চলতি মৌসুমে থাইল্যান্ডগামী যাত্রী কম থাকায় সাময়িকভাবে চট্টগ্রাম-ঢাকা-ব্যাংকক রুটে ফ্লাইট বন্ধ রেখেছি। আগামী ডিসেম্বর থেকে পুনরায় ফ্লাইট চালু করা হবে।’

প্রসঙ্গত, ২০১৩ সালে শুরুতে ঢাকা-ব্যাংকক রুটে সপ্তাহে তিনদিন ফ্লাইট চালু করে রিজেন্ট এয়ারওয়েজ। ২৭ এপ্রিল ২০১৪ সাল থেকে চট্টগ্রাম-ব্যাংকক রুটে সপ্তাহে দুইদিন ফ্লাইট দিয়ে ভ্রমণ ব্যবস্থা শুরু করে বিমান সংস্থাটি। পরবর্তীতে তারা সপ্তাহে তিনদিন ফ্লাইট চালু করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.