সৌদি আরবের রাজধানী রিয়াদে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. মাহফুজ (৫২) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাহফুজ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের দক্ষিণ বিলিয়াপাড়া গ্রামে মৃত মনির আহমেদের ছেলে।
জানা গেছে, এক সপ্তাহ আগে ছুটি কাটিয়ে রিয়াদে যান তিনি। এরপর গত সোমবার হৃদরোগে আক্রান্ত হলে নাছিম আল আজাহার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে দু’দিন চিকিৎসা চলার পর বুধবার সন্ধ্যায় মৃত্যু হয় মাহফুজের।
এক যুগ আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান তিনি। মাহফুজ একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।