মুক্ত হাওয়া পেতে প্লেনের ইমার্জেন্সি দরজা খুলে ফেললেন যাত্রী!

মুক্ত হাওয়া পেতে প্লেনের ইমার্জেন্সি দরজা খুলে ফেললেন যাত্রী!

উড়োজাহাজে কোনও কোনও যাত্রীর নির্বিকার আচরণের কারণে অন্য সবার সমস্যা সৃষ্টি হওয়ার ঘটনা নতুন নয়। কেউ কেউ এমন কিছু করে বসেন যা পুরোপুরি ঝুঁকিপূর্ণ। জিয়ামেন এয়ারলাইনসের একজন নারী যাত্রী তেমন ঘটনার জন্ম দিলেন।

চীনের উহান থেকে লানজো শহরে যাচ্ছিল ফ্লাইটটি। নিজের আসনে বসার পরই পরিবেশ গুমোট লাগছিল ওই যাত্রীর। তার মনে হচ্ছিল, আলো-বাতাস ভালোভাবে আসার পথ নেই বিমানে! এ কারণে মুক্ত হাওয়া খুঁজছিলেন তিনি।

তাই সব যাত্রী উঠে যাওয়ার পর চীনের বেসরকারি এই বিমান সংস্থার ফ্লাইটের ইমার্জেন্সি দরজা খোলার সিদ্ধান্ত নেন ওই নারী। তবে পাশের যাত্রী তাকে সাবধান করেন। কিন্তু কে শোনে কার কথা! ঠিকই তিনি দরজা খুলতে চলে গেলেন।

যুক্তরাজ্যের ট্যাবলয়েড দ্য সান জানিয়েছে, এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েন ফ্লাইটের অন্য যাত্রী ও কেবিন ক্রুরা। তারা তড়িঘড়ি পুলিশকে খবর দেন। এরপর ওই নারী যাত্রীকে থানায় পাঠিয়ে উড়োজাহাজটি উড্ডয়ন করে। তার অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে একঘণ্টারও বেশি সময় ফ্লাইট বিলম্ব হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.