বোয়িংয়ের ২২টি ড্রিমলাইনারের অর্ডার বাতিল করলো রুশ পতাকাবাহী বিমান সংস্থা

বোয়িংয়ের ২২টি ড্রিমলাইনারের অর্ডার বাতিল করলো রুশ পতাকাবাহী বিমান সংস্থা।

রাশিয়ার পতাকাবাহী সংস্থা অ্যারোফ্লট ২২টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজের অর্ডার আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে। এগুলোর মূল্য ৫৫০ কোটি মার্কিন ডলার। বোয়িংয়ের মাসিক অর্ডার তালিকা থেকে এ তথ্য বেরিয়ে এসেছে।

সম্প্রতি ৭৩৭ ম্যাক্স মডেলের দুটি উড়োজাহাজ ভূপাতিত হওয়ায় এমনিতে বোয়িংয়ের অবস্থা ভালো নয়। তার ওপর এই অর্ডার বাতিলের ঘটনায় চাপে পড়ে গেলো আমেরিকার প্রতিষ্ঠানটি। যদিও এ বিষয়ে কোনও পক্ষই ঘোষণা দেয়নি।

যুক্তরাজ্য ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সের একটি সূত্র মতে, ২০২২ সালে বোয়িংয়ের সরবরাহ করার তালিকায় থাকা অনেক ৭৮৭ উড়োজাহাজ অবিক্রিত থেকে যাবে। এর প্রকৃত সংখ্যা প্রতিষ্ঠানটি গোপন রাখছে।

আট মাস ধরে বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজগুলো গ্রাউন্ডেড অবস্থায় আছে। তবে প্রতিষ্ঠানটি কাছ থেকে আটটি ৭৮৭-১০ উড়োজাহাজ নেওয়ার অর্ডার দিয়ে রেখেছে এয়ার নিউজিল্যান্ড।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.