দিল্লি বিমানবন্দর থেকে ফিরে গেল ৩২টি উড়োজাহাজ।
বিষাক্ত বায়ুদূষণ গ্রাস করেছে ভারতের রাজধানী দিল্লিকে। বায়ুদূষণ অতি বিপজ্জনক মাত্রা ছাড়িয়ে গেছে। রোববার দিল্লিতে দূষণের মাত্রা ৬০০ ছাড়িয়ে যাওয়ার কারণে ৩২টি বিমানের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়।
ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বাতিল হয়েছে একাধিক ফ্লাইটও। ধোঁয়াশার কারণে এক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। ফলে সড়কে যান চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এদিকে দূষণে প্রাণ ওষ্ঠাগত হওয়ায় ৪০ শতাংশ বাসিন্দা চাইছেন পাকাপাকিভাবে দিল্লি ছেড়ে দিতে। ১৬ শতাংশ বাসিন্দা চাইছেন অন্তত এ ‘জরুরি অবস্থায়’ শহরের বাইরে থাকতে। লোকাল সার্কেল নামের একটি অনলাইন প্ল্যাটফর্মের এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।