বাংলাদেশ বিমানের মোবাইল অ্যাপসে টিকিট কিনলে ১০ শতাংশ ছাড়

বাংলাদেশ বিমানের মোবাইল অ্যাপসে টিকিট কিনলে ১০ শতাংশ ছাড়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মোবাইল অ্যাপসের মাধ্যমে টিকিট কিনলে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। যাত্রীরা চলতি বছরের ১৬ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ সুযোগ পাবেন। এর জন্য যাত্রীদের টিকিট কাটার সময় প্রোমোকোড “BIJOY71” ব্যবহার করতে হবে।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান টিকিট কেনা সহজীকরণ, গতিশীল ও যাত্রা নির্বিঘ্ন করার জন্য ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস’ নামে মোবাইল অ্যাপস চালু করা হয়েছে। এটি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিশিয়াল অ্যাপস। এই অ্যাপস ব্যবহার করে নিজের মোবাইল থেকেই বিমানের সব গন্তব্যের টিকিট কেনা যাবে। টিকিটের মূল্য পরিশোধ করা যাবে বিকাশ, রকেটসহ যেকোনো ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে। ‘গুগল প্লে স্টোর’ অথবা ‘অ্যাপল অ্যাপস স্টোর’ থেকে যেকোনো স্মার্টফোনে অ্যাপসটি ডাউনলোড করলে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে বিমানের ফ্লাইট সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে। এই অ্যাপসের মাধ্যমে যাত্রীরা ফ্লাইট সম্পর্কিত সব তথ্য, ফ্লাইট স্ট্যাটাস, ফ্লাইট শিডিউল, সেলস সেন্টারগুলোর ঠিকানা, অনলাইন টিকিট ও রিফান্ড হেল্প ডেস্ক এবং টিকিট বুকিং সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন। যাত্রী সেবা প্রদান ও সময়ের গুরুত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সহজ যাত্রা নিশ্চিত করতে এই অ্যাপস চালু হয়েছে বলে জানিয়েছে বিমান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.