ইরানের আকাশসীমা এড়িয়ে চলার সিদ্ধান্ত নিল ভারত

ইরানের আকাশসীমা এড়িয়ে চলার সিদ্ধান্ত নিল ভারত।

ওয়াশিংটন-তেহরান উত্তেজনা বৃদ্ধির জেরে নিজ দেশের বিমানসংস্থাগুলোকে ইরানের আকাশসীমা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ভারত। জাতীয় পতাকাবাহী এয়ার ইন্ডিয়া ও দেশটির অন্যতম বড় বিমানসংস্থা ইন্ডিগোকে ইরানের আকাশসীমায় ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। উল্লেখ্য, শুক্রবার বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ সোলায়মানি হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইরান। ধারণা করা হচ্ছে, প্রতিশোধের অংশ হিসেবে বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা বাড়াতে পারে তেহরান। এদিকে যুক্তরাষ্ট্রও নতুন করে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এমন বাস্তবতায় দিল্লির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমেরিকারর হাতে ইরানের এক সিনিয়র জেনারেল হত্যার ঘটনা আমরা আমলে নিয়েছি। এই উত্তেজনা বৃদ্ধিতে বিশ্ব শঙ্কিত।’ এই বিবৃতির পরই ইরানের আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে বিমানসংস্থাগুলোকে সতর্ক করা হয়।যুক্তরাষ্ট্র ও ইরান- উভয় দেশের সঙ্গেই ভারতের সুসম্পর্ক রয়েছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর সম্প্রতি ইরান সফর করেছেন। সফরে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে বৈঠক করেছেন। পশ্চিম এশিয়ায় প্রায় ৮০ লাখ ভারতীয় প্রবাসী বসবাস করছেন। ফলে এই অঞ্চলে যেকোনও ধরনের উত্তেজনা বৃদ্ধি পেলে তা দিল্লির চিন্তার কারণ হয়।

গত বছর ইরানের আকাশসীমায় আমেরিকারর একটি ড্রোন ভূপাতিত হওয়ার পরও ভারতীয় বিমানসংস্থাগুলো সে দেশের আকাশসীমার নির্দিষ্ট এলাকা এড়িয়ে চলা শুরু করে। পুননির্ধারণ করা হয় এর ফ্লাইটগুলোর গতিপথ

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.