শাহজালাল বিমানবন্দরে সোনাসহ ৩ পরিচ্ছন্নকর্মী আটক

শাহজালাল বিমানবন্দরে সোনাসহ ৩ পরিচ্ছন্নকর্মী আটক।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধভাবে আনা সোনাসহ তিন পরিচ্ছন্নকর্মীকে আটক করেছে আমর্ড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন)।

শনিবার সকালে তাদের আটক করা হয়। সোনাগুলো জব্দ করা হয়েছে।

এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত তিনজনের নাম পরে জানানো হবে। তারা দুই কেজি ৩২০ গ্রাম সোনাসহ ধরা পড়েছে।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বেশ কয়েকটি সোনা চোরাচালান ধরা পড়ার পর বিমানবন্দরের পরিচ্ছন্নকর্মীদের নামও আসে। তারা বিভিন্ন সময় বিমানবন্দর থেকে স্বর্ণালংকার  বিমানবন্দর থেকে বের করে দেয়। তারই তদন্তে ওই তিনজনের নাম আসে। গোয়েন্দা নজরদারির ভিত্তিতে শনিবার তাদের আটক করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.