নির্মাণে ১৮৫০, প্ল্যান্টেশনে ৬৪০ রিঙ্গিত

malaysia_889257198বিদেশি শ্রমিকদের জন্য নতুন বার্ষিক কর নির্ধারণ করেছে মালয়েশিয়া সরকার। শুক্রবার (১৮ মার্চ) থেকেই এ কর কার্যকর হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সেরি আলী ইব্রাহিম জানিয়েছেন, নতুন এ বার্ষিক কর প্রক্রিয়ায় প্রথম ধাপে রয়েছে ম্যানুফ্যাকচারিং, নির্মাণ কাজ ও সেবাখাত। এসব খাতের বার্ষিক কর ধরা হয়েছে ১ হাজার ৮৫০ রিঙ্গিত।

দ্বিতীয় ধাপে রয়েছে প্ল্যান্টেশন ও কৃষি। এসব খাতের বার্ষিক কর নির্ধারণ করা হয়েছে ৬৪০ রিঙ্গিত।

নতুন এ কর প্রক্রিয়ায় প্রথম ধাপের কর বেড়েছে পূর্বের চেয়ে ৬০০ রিঙ্গিত, প্ল্যান্টেশনে ২৩০ রিঙ্গিত ও কৃষিতে ৫০ রিঙ্গিত।

দেশটির সংবাদ সংস্থা বারনামায় এক বিবৃতিতে তিনি বলেন, এর ফলে সরকারের অায় বাড়বে।

এর অাগে গত ফেব্রুয়ারিতে বিদেশি শ্রমিকদের জন্য প্রথম শ্রেণিতে ২ হাজার ৫০০ এবং ২য় শ্রেণিতে ১ হাজার ৫০০ রিঙ্গিত বার্ষিক করের সিদ্ধান্ত নেয় মালয়েশিয়া সরকার। তবে শিল্প মালিকদের বাধার মুখে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.