‘বিধ্বস্ত বিমান দেখার চেয়ে নিজের মৃত্যু ভালো ছিল’

‘বিধ্বস্ত বিমান দেখার চেয়ে নিজের মৃত্যু ভালো ছিল’

ইউক্রেনের বিধ্বস্ত বিমান দেখার চেয়ে নিজের মৃত্যু ভালো ছিল বলে মন্তব্য করেছেন ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর (আইআরজিসি) মহাকাশ শাখার প্রধান আমির আলি হাজিজাদেহ। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত করার দায় স্বীকারের পর এই মন্তব্য করেছেন এই ইরানি কমান্ডার।

শনিবার (১১ জানুয়ারি) তেহরানে সাংবাদিকদের ইরানি কমান্ডার বলেন, এমন ঘটনা দেখার চেয়ে আমার মরণ হলেই ভালো হতো। তিনি জানান, বিমান ভূপাতিত হওয়ার সময় তিনি ইরানের পশ্চিমাঞ্চলে অবস্থান করছিলেন।

হাজিজাদেহ বলেছেন, আইআরজিসি ঘটনায় সব দায় নিয়েছে এবং কর্তৃপক্ষ যেসব পরিবর্তন আনতে নির্দেশ দিয়েছে তা বাস্তবায়নে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, আইআরজিসি ইরানের জনগণকে সেবা দিতে নিজেদের জীবন দিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর কয়েক ঘণ্টার মধ্যে গত ৮ জানুয়ারি (বুধবার) সকালে তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে উড্ডয়নের পরপরই ১৮০ যাত্রীসহ বোয়িং ৭৩৭ বিমানটি বিধ্বস্ত হয়। প্রথমে বিমানটি ভূপাতিত করার কথা অস্বীকার করলেও শনিবার বিমানটি ভুল করে ভূপাতিত করার কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে ইরান। সূত্র: নিউজ উইক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.