ফিলিপাইনে অগ্ন্যুৎপাত, উড়োজাহাজ চলাচল বন্ধ

ফিলিপাইনে অগ্ন্যুৎপাত, উড়োজাহাজ চলাচল বন্ধ।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার কাছে তাল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। খুব শিগগির সেখানে বড় ধরনের বিস্ফোরণ হতে পারে বলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় বিমানবন্দরের সব ফ্লাইট ওঠা-নামা বন্ধ করে দেয়া হয়েছে।
গতকাল রোববার স্থানীয় সময় বিকেলে রাজধানীর প্রায় ৩৭ মাইল দক্ষিণে দেশটির তাল আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। দুর্গত এলাকা থেকে শত শত লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে। এ পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

এদিকে, ফিলিপাইনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইতোমধ্যে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে এমন খবর পাওয়া গেছে। তবে এতে হতাহাতের কোন ঘটনা ঘটেনি।

এই আগ্নেয়গিরির লাভা থেকে বিপজ্জনক বিস্ফোরণ হতে পারে বলে সতর্কতা জারি করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দ্রুত সংশ্লিষ্ট তিনটি শহরের বসবাসকারীদের সরিয়ে নেওয়া দরকার।

দেশটির দুর্যেোগ সহায়ক সংস্থা জানিয়েছে, দুর্গত এলাকা থেকে আট হাজার গ্রামবাসীকে ৩৮টি আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। কর্মকর্তারা বলছেন, আরও কয়েক হাজার মানুষকে ওই এলাকা থেকে সরিয়ে নিতে হবে। অগ্ন্যুৎপাতের ভয়াবহতা কম ও পরিবহন সুবিধা না থাকায় অনেক গ্রামবাসী আশ্রয়কেন্দ্রে যেতে রাজি হচ্ছেন না।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকোলজি অ্যান্ড সিজমোলজি জানিয়েছে, আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাতের গতি দ্রুত বাড়ছে। এখনই এর ক্রমাগত অগ্ন্যুৎপাত বা বিস্ফোরণ আশপাশের ছয় থেকে নয় মাইল (১০ থেকে ১৪ কিলোমিটার) পর্যন্ত উদ্যত হচ্ছে। যা গিয়ে ধরছে কুইজন সিটি পর্যন্ত। একইসঙ্গে অনেকদূর থেকে অগ্ন্যুৎপাতের ঘন কালো ধোঁয়া দেখা যাচ্ছে। মুহূর্তের মধ্যে এই আগ্নেয়গিরির লাভা থেকে একটি বিপজ্জনক বিস্ফোরণ হতে পারে এমন আশঙ্কায় সতর্কতার স্থিতি বাড়িয়েছে সংস্থাটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.