ধারের টাকা শোধ করতে না পেরে ,বাবা মেয়ে তুলে দেন ধর্ষকের হাতে।

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ,বাবা ধারের টাকা শোধ করতে না পেরে তার মেয়ে তুলে দেন ধর্ষকের হাতে। ধর্ষক ওই কিশোরীকে দিনের পর দিন ধর্ষণ করে। গত ১১ জানুয়ারি আবার ধর্ষণের শিকার হলে মেয়েটি এক প্রতিবেশীকে জানায়। তিনিই জরুরি হেল্পলাইন ৯৯৯-এ ফোন দিলে মঙ্গলবার রাত ১২ টায় কিশোরীকে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত ধর্ষককে। কিশোরীর বাবাকেও গ্রেফতার করা হয়েছে।

উদ্ধারের পর কিশোরীকে মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগে আনা হয়েছে। পুলিশ বলছে, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাকে ওসিসিতে পাঠিয়ে দেয়া হয়।

পুলিশের একজন উপপরিদর্শক জানান, কিশোরীর বাবা বছর খানেক আগে পাশের এক মুরগি বিক্রেতার কাছ থেকে কিছু টাকা ধার করেছিলেন। মেয়েকে ধর্ষণের সুযোগ দিলে টাকা ফেরত দিতে হবে না—এমন শর্ত বেঁধে দেন ওই মুরগি বিক্রেতা। এর পর থেকেই ওই কিশোরী ধর্ষণের শিকার হয়ে আসছিল।

ওই কিশোরী জানান, সংসারে দারিদ্রের কারণে তার মা বিদেশে কাজের খোঁজে গেছেন।
এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় মামলা করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.