মাঝ আকাশে এয়ার ইন্ডিগোর বিমানে ত্রুটি

আবারও মাঝ আকাশে এয়ার ইন্ডিগোর বিমানে ত্রুটি। যার কারণে বৃহস্পতিবার ভোর রাতে মুম্বাই বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয় ইন্ডিগোর বিমানটির।

পুনে থেকে জয়পুর যাওয়ার পথে মাঝ আকাশে হঠাৎই কাঁপতে শুরু করে ইন্ডিগোর এয়ারবাস ৩২০। পরে বাধ্য হয়ে বিমানের আবার মুম্বইয়ের দিকে ঘুরিয়ে নেন পাইলট। ইন্ডিগোর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ছত্রপতি শিবাজি মহারাজ বিমানবন্দরে বিমানটি নামানো হয়েছে।

যাত্রীরা সকলেই নিরাপদে আছেন, যাত্রীদের অন্য একটি বিমানে করে জয়পুর পাঠিয়ে দেওয়া হয়েছে।

প্রাথমিক ভাবে ইঞ্জিনে ত্রুটির কথা বলা হলেও, মুম্বই বিমানবন্দরে বিমানটি খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.