বিমানে জুতা শুকনো করার দৃশ্য ভাইরাল!

বিমানে জুতা শুকনো করার দৃশ্য ভাইরাল!

কিছুদিন আগে বিমানে অন্তর্বাস শুকানোর দৃশ্য সামনে এসেছিলো। এবার তেমনই একটি ভিডিও ভাইরাল হল। এয়ার ভেন্টের সামনে জুতা তুলে ধরতে দেখা গেল একজনকে। প্যাসেঞ্জার শেমিং নামে এক ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভিডিওটি পোস্ট করার পর তা দ্রুত ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানে যতগুলো আসন ক্যামেরার ফ্রেমে ধরা পড়ছে সবগুলোতেই যাত্রী বসে আছেন। বিমানের সিটের পিছনে এলসিডি স্ক্রিনগুলিও চলতে শুরু করেছে। অর্থাৎ বিমান ছাড়তে খুব বেশি দেরি নেই। এরই মাঝেই এক যাত্রীকে দেখা যায় ডান হাত দিয়ে একটি জুতা তুলে ধরছেন। এয়ার ভেন্টের সামনে ধরে রেখেছেন সেটি। সম্ভবত তিনি ভেজা জুতা শুকনো করার জন্যই এই কাজ করছিলেন। হাতে একটি আংটিও দেখা যাচ্ছে। ভিডিও নিশ্চিত করে বোঝার উপায় নেই তিনি মহিলা না পুরুষ।

প্যাসেঞ্জার শেমিংয়ের অ্যাকাউন্টে ভিডিওটি ১৬ জানুয়ারি পোস্ট হয়েছে। এখনও পর্যন্ত ভিডিওটি তিন লাখের বেশিবার দেখা হয়েছে। সেই সঙ্গে একের পর কটাক্ষ, সমালোচনার মূলক কমেন্ট পড়তে শুরু করেছে পোস্টটিতে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.