সকলের সামনেই প্যান্ট খুললেন প্যাসেঞ্জার, প্লেনের জরুরী অবতরন

সকলের সামনেই প্যান্ট খুললেন প্যাসেঞ্জার, প্লেনের জরুরী অবতরন।

আমেরিকার এয়ারপ্লেন চরম অস্বস্তিকর ঘটনা ৷ শিকাগো থেকে লস এঞ্জেলেস যাওয়ার পথে জরুরি অবতরণ করতে হল প্লেনকে ৷ আলবিকিউরিকউতে প্লেনেক থামিয়ে নামিয়ে দিতে বাধ্য হয় প্লেন কর্তৃপক্ষ ৷ সেখানে নিরপত্তারক্ষীদের হাতে তাকে তুলে দেওয়া হয় ৷ জানুয়ারির ১৫ তারিখ এই ঘটনা ঘটে ৷ অভিযুক্ত যাত্রী প্রথমে নিজের সিটে লাথি মারেন, তারপর প্লেনের বিমানকর্মীদের হেনস্তা করেন ,এতেই শেষ নয় এরপর তিনি সকলের সামনে প্যান্ট খুলে ফেলেন ৷
এই সব কাণ্ডকারখানার পর বিমানচালক বাধ্য হন প্লেনের রুট ঘুরিয়ে দিতে ৷ নিউ মেক্সিকো -র আলবিকিউরিকউতে বিমানটির জরুরি অবতরণ হয় ৷মার্কিন বিমান সংস্থার মুখপাত্র জানিয়েছেন বিমান ৯৬৭ কে জরুরি অবতরণ করানো হয় ৷ এক যাত্রীর অভব্য ব্যবহারের জেরই এটা করতে হয় ৷ espn র রিপোর্টার এই খবরটি ট্যুইট করেন প্লেন থেকেই ৷ পরে অবস্য এই ট্যুইটটি তিনি ডিলিট করে দেন ৷

আসলে একাধিক প্লেন যাত্রীকে শিকাগো থেকে কানেক্টিং ফ্লাইট ধরতে হত ৷ এই ঘটনার জেরে সকলেই নিজেদের কানেক্টিং ফ্লাইট মিস করেন ৷ এদিকে জানুয়ারি মাসেই এয়ারইন্ডিয়ার বোয়িং ৭৪৭ -র একদল যাত্রী মুম্বই থেকে দিল্লিগামী প্লেনে ককপিটে ঢুকে যাওয়ার ভয় দেখিয়েছিলেন ৷ এর জেরে প্লেনটি পাঁচ ঘন্টা যাত্রাপথে দেরি হয়ে যায় ৷

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.