কোরোনা ভাইরাসঃ চীনের উড়োজাহাজে বন্ধ খাদ্য পরিষেবা

কোরোনা ভাইরাসঃ চীনের উড়োজাহাজে বন্ধ খাদ্য পরিষেবা।

কার্যত অবরুদ্ধ চীনের ইউভান প্রদেশ। কোরোনা ভাইরাস থেকে বাঁচতে গরম খাবার পরিবেশন বন্ধ করে দিয়েছে চীনের বিভিন্ন বিমান পরিষেবা।

খাবারের সঙ্গে কম্বল ও খবরের কাগজও বন্ধ করে দেওয়া হয়েছে। বিমান কর্তপক্ষের তরফে জানানো হয়েছে যাত্রীদের কোরোনা থেকে বাঁচাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাইওয়ানের চায়না এয়ারলাইনস জানিয়েছে, পুর্নব্যবহার করা জিনিস যেমন টেবিল ক্লোথ, ন্যাপকিন সবকিছুই নতুন দেওয়া হবে যাত্রীদের। কোন জিনিসই পুর্নব্যবহার করা হবে না। তার সঙ্গে যাত্রীদের নিজেদের খাবার ও অন্যান্য জরুরি জিনিস আনতেও বলেছে বিমান কর্তপক্ষ। বিমানের সিট ব্যাক পকেটে এয়ারক্রাফ্ট সেফটি কার্ড ও শিক ব্যাগ রাখা হবে বলেও জানানো হয়েছে। তার সঙ্গে ইনফেকশন যাতে না ছড়ায় সেই জন্য ককপিট সহ কেবিনেও স্প্রে করা হচ্ছে বলেও জানানো হয়েছে। অন্যদিকে থাইল্যান্ডে প্রায় ১৪টি কোরোনা ভাইরাস আক্রান্ত কেস দেখা দেওয়ায়য সেখানে যাত্রীদের যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। তার সঙ্গে বিভিন্ন বিমান পরিষেবা বাতিলও করে দেওয়া হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.