ভারতের হাসপাতালে চিকিৎসাধীন বিএসএফের গুলিতে আহত বাংলাদেশির কৃষকের মৃত্যু

শুক্রবার ৭ ফেব্রুয়ারি দুপুরে চিকিৎসাধীন অবস্থায় বিএএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক সোলাইমাণ মোল্লা ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মৃত সোলইমান মোল্লা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরারপাড়া গ্রামের শাহাদত মোল্লার ছেলে। তিনি কৃষি কাজ করতেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

বিজিবির ৪৭ ব্যাটালিয়ন কুষ্টিয়ার অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, গত মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি ছলিমের চর সীমান্ত এলাকায় ১৫৭/২(এস) সীমান্ত পিলার সংলগ্ন বাংলাদেশি ভূখণ্ডে কৃষক সোলইমান মোল্লা, রুবেল ও সাহাবুল নিজ জমিতে সরিষা কর্তন করছিল। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার মুরাদপুর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে সোলইমান মোল্লা পায়ে গুলিবিদ্ধ হলে, অপর কৃষকরা পালিয়ে প্রাণে রক্ষা পান। পরে বিএসএফ গুলিবিদ্ধ সোলইমান মোল্লাকে ধরে নিয়ে যায় । আহত সোলইমান মোল্লাকে ভারতের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই তিনি শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মারা যান। বিএসএফ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

তার লাশ দেশে নিয়ে আসার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.