বিশ্বব্যাপী ফ্লাইট কমানোর সিদ্ধান্ত সিঙ্গাপুর এয়ারলাইন্স

সাময়িকভাবে বিশ্বব্যাপী ফ্লাইট কমিয়ে দেবে সিঙ্গাপুর এয়ারলাইনস লিমিটেড। করোনাভাইরাসের কারণে যাত্রী পরিষেবা কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। আগামী তিন মাস অর্থাৎ মে মাস পর্যন্ত তাদের ফ্লাইট কমিয়ে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
সিঙ্গাপুর এয়ারলাইনস কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, কভিড-১৯ নামে পরিচিত এ ভাইরাসের কারণে বিমান উড়ানের ক্ষেত্রে মূল ক্ষতিগ্রস্ত স্থানগুলোর মধ্যে রয়েছে, ফ্র্যাঙ্কফুর্ট, জাকার্তা, লন্ডন, লস অ্যাঞ্জেলস, মুম্বাই, প্যারিস, সিউল, সিডনি, এবং টোকিও। এছাড়া সিল্কএয়ার এয়ারলাইনসও তাদের ফ্লাইট কমিয়ে দেবে।

এক বিবৃতিতে এই দুই এয়ারলাইনস জানিয়েছে, আমরা বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করবো। এরপর প্রয়োজন অনুযায়ী সামঞ্জস্য অবিরত করবো।

এছাড়া চীনের মূল ভূখণ্ড এবং হংকংয়ে বেশি পরিমাণে ফ্লাইট কমিয়ে আনার কথা বলা হয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইনসের পাশাপাশি সিল্ক এয়ারলাইনসও তাদের ফ্লাইট কমাবে বলে জানিয়েছে।

চীনের মধ্যে মূল ভূখণ্ডের বাইরে এ ভাইরাসজনিত সংক্রমণের পরিমাণ অন্যতম সিঙ্গাপুরে। সেখানে মহামারিটিতে আক্রান্তের সংখ্যা ৭৭ জন।

গত সপ্তাহে এশীয় পর্যটন ও ভ্রমণ কেন্দ্র জানিয়েছে, এ বছর ভাইরাস সংক্রমণের ফলে দর্শনার্থীর সংখ্যা চতুর্থাংশ কমে যাবে বলে ধারণা করছে তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.