রবিবার বেলা সাড়ে ১১টায় সৈয়দপুর বিমানবন্দরে জোরপূর্বক প্রবেশের চেষ্টাকালে তিন যুবককে গ্রেফতার করেছে আর্মস পুলিশ ব্যাটেলিয়নের সদস্যরা।
খবরে বলা হয়, বিমানবন্দরে জোরপূর্বক প্রবেশের চেষ্টাকালে ওই যুবকদের সঙ্গে বিমানবন্দরে কর্তব্যরত আর্মস পুলিশ ব্যাটেলিয়ন সদস্যদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এতে আমর্স পুলিশ ব্যাটেলিয়নের সদস্য মোহাম্মদ সেলিম আহত হয়। আহত ওই এপিবিএন সদস্যকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সহোদর সহ পুলিশের হাতে গ্রেফতারকৃত তিনজন হলেন- সৈয়দপুর শহরের হাতিখানার শরীফ উদ্দিনের দুই ছেলে মোহাম্মদ সেলিম ও হায়দার আলী এবং একই মহল্লার আলী হোসেনের ছেলে ইজাজ আহমেদ।