তুরস্ক সিরিয়ার আলেপ্পোর সামরিক বিমানবন্দরে হামলা করেছে।

রোববার তুরস্কের সেনাবাহিনী সিরিয়ার আলেপ্পোর সামরিক বিমানবন্দরে হামলা চালিয়েছে।তুর্কির সরকারি সংবাদ সংস্থা আনাদলু স্থানীয় সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে, কথা জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, আল-নাইরব সামরিক বিমানবন্দরটি আলেপ্পো শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত। এটি সিরিয়ান সরকারের আসাদ বাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহার হয়ে আসছে। এ ঘাঁটি থেকে ইদলিবে তুর্কি সেনা ও বেসামরিক ব্যক্তিদের ওপর বিমান হামলা করা হয়।হামলায় হতাহতর বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

সূত্রের বরাত দিয়ে বলা হয়, তুর্কি সেনাবাহিনী বিমানবন্দরে হামলার লক্ষ্যবস্তুতে সশস্ত্র ড্রোন ও যান ব্যবহার করে।পূর্ব আলেপ্পোর কুয়েয়ার্স সামরিক বিমানবন্দর আসাদ বাহিনী সামরিক বিমান ও উপকরন আল নাইরব বিমানবন্দরে সরিয়ে নেয়। এর আগের দিন ওই ঘাঁটিতে তুরস্কের সেনাবাহিনী হামলার লক্ষ্য বস্তুতে পরিণত করেছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.