ইয়েমেনে সৌদিজোটের গোয়েন্দা ড্রোন ভূপাতিত

সৌদি জোটের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। মঙ্গলবার পশ্চিম ইয়েমেনে এ ড্রোনটি ভূপাতিত করা হয়।

সৌদি নেতৃত্বধীন আন্তর্জাতিক জোট ও ইয়েমেনি সরকার এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানাসহ গোটা দেশ দখল করলে ২০১৪ সাল থেকে ইয়েমেন সংঘাত শুরু হয়।

২০১৫ সালে সৌদি নেতৃত্বধীন জোট যখন হুতিদের দমনে অভিযান পরিচালনা করে তখন থেকে দেশটিতে সহিংসতার পরিমাণ বেড়ে যায়। এ সংঘাতের ফলে হাজার হাজার বেসমারিক ইয়েমেনিরা মারা যান। এছাড়া সংঘর্ষের ফলে দেশটির মানবিক বিপর্যয় নেমে আসে। এতে লাখ লাখ মানুষ অনাহারে দিন কাটান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.