পতেঙ্গা সমুদ্র সৈকতে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি

করোনাভাইরাস সংক্রামণ রোধে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। আজ বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান তার নির্বাহী ক্ষমতাবলে এ আদেশ দিয়েছেন।

মো. মাহাবুবর রহমান বলেন, সরকার করোনাভাইরাসের কারণে সতর্কতার অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে থাকার নির্দেশনা দিয়েছে।

তিনি বলেন, উদ্ভুদ পরিস্থিতিতে সবাই যেখানে বাড়িতে সতর্কতার সঙ্গে থাকবেন, সেখানে পতেঙ্গা সমুদ্র সৈকতে ভিড় করছেন। তাই পুলিশের পক্ষ থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে সবধরনের জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সিএমপি কমিশনার বলেন, আমরা আশা করবো সবাই এ নির্দেশনা বাস্তবায়নে পুলিশকে সহায়তা করবেন। প্রয়োজন ছাড়া যেখানে সেখানে ঘোরাঘুরি থেকে নিজেদের বিরত রাখবেন বলেও জানান তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.