বিহারের নাট্যোৎসবে ‘মেটামরফোসিস’

5c040ca9a6d303c608afbd09d37a4a27-Metamorphosisভারতের বিহারের বেগুসরাইতে আয়োজিত আন্তর্জাতিক নাট্যোৎসবে কবি দিনকার মিলনায়তনে আগামী ২ এপ্রিল সন্ধ্যায় মঞ্চস্থ হবে সেন্টার ফর এশিয়ান থিয়েটারের (সিএটি) নাটক ‘মেটামরফোসিস’। ২৭ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত এই আন্তর্জাতিক নাট্যোৎসবে ভারতের বিভিন্ন প্রদেশসহ তাইওয়ান, ফিলিপাইন, নরওয়ে ও বাংলাদেশের নাটক প্রদর্শিত হচ্ছে।

ফ্রান্‌ৎস কাফকার গল্প অবলম্বনে তৈরি ‘মেটামরফোসিস’ নাটকটির নির্দেশনা দিয়েছেন কামালউদ্দিন নীলু। রূপান্তর করেছেন আনিসুর রহমান। উৎসবে যোগ দিতে সিএটির নয় সদস্যের একটি দল এরই মধ্যে বিহারের উদ্দেশে রওনা দিয়েছে।

‘মেটামোরফোসিস’ মূলত প্রাণীর চিন্তা, কথন ও অন্তর্দহনের চিত্র। বহুমাত্রিক কৌশলে জীবনের মনস্তাত্ত্বিক গভীর জটিলতার রূপায়ণ। সমাজ, পরিবার ও প্রাণীর জীবনযন্ত্রণার রূপকাশ্রিত এক নাট্যভাষা।

নাটকটিতে অভিনয় করেছেন সেতু আজাদ, রহমতুল্লাহ বাসু, মেজবাউল করিম ও ইসমাইল হোসেন। সংগীত পরিচালনা করেছেন আহসান রেজা খান ও মিঠু বর্মণ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.