বিমান বাতিল! ছবি বিক্রি করে টাকা জোগার করছে আটকে পড়া দম্পতি

বিমান বাতিল। তাই দেশে ফিরতে পারছেন না। এ দিকে, ট্যাঁকের কড়িও ফুরিয়ে আসছে। তাই অগত্যা নিজেদের বিশ্বভ্রমণের ছবি দিল্লিতে বসে বিক্রি করছেন রাশিয়ার দম্পতি। লোধি গারডেনের এই দৃশ্য অবাক করেছে অনেককেই।

ভারতে এসে আটকে পড়েছেন ভিক্টর ও অ্যানা। কবে দেশে ফিরতে পারবেন কিছুই আপাতত বুঝতে পারছেন না। লোধি গারডেনে একটি কার্ডবোর্ডে তাঁরা নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাতে লেখা ‘হেলো! আমরা ভারতের সংস্কৃতি সম্পর্কে জানতে এখানে এসেছিলাম। আমাদের সফরের ছবি স্বল্প দামে বিক্রি করছি। আমরা মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই টাকা খাবার ও হস্টেলে খরচ করব।’

অ্যানা জানিয়েছেন, ‘আমরা তিন মাস ধরে ভারতে এসেছি। ২৩ মার্চ এয়ার আস্তানায় মস্কো ফিরে যাওয়ার কথা ছিল। সেই বিমান বাতিল হয়ে গিয়েছে। এখন আমাদের টাকা প্রায় শেষ। অনেক ভারতীয় আমাদের সাহায্য করছেন। তাঁদের বাড়িতে থাকতে দিয়েছেন। কবে বাড়ি ফিরতে পারব জানি না। তাই টাকা জোগার করতে হবে। কবে বিমানের টিকিট কাটতে পারব, জানি না।’
রবিবার থেকে এক সপ্তাহের জন্য সব কমার্শিয়াল বিমান বাতিল করেছে ভারত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.