বাংলাদেশ মাস্টারকার্ড ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবিএল) এর মাধ্যমে নতুন তিনটি ডেবিট ও ক্রেডিট কার্ড নিয়ে আসা হয়েছে। কার্ডগুলো হচ্ছে- প্লাটিনাম ডেবিট, ক্রেডিট মাস্টারকার্ড এবং ইম্পেরিয়াল প্লাটিনাম ডেবিট মাস্টারকার্ড। বুধবার (৩০ মার্চ) মাস্টারকার্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চিপ-অ্যান্ড-পিন টেকনোলজিতে তৈরি কার্ডগুলোতে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যাবলি সংরক্ষিত থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এতে গ্রাহকরা কেনাকাটা করতে পারবে সহজেই এবং নিরাপদে।
ভ্রমণ পিপাসুদের জন্য মাস্টারকার্ড ইউসিবি প্লাটিনাম ক্রেডিট ও ইম্পেরিয়াল ডেবিট কার্ড দিচ্ছে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউসিবি ইমপেরিয়াল লাউঞ্জ ব্যবহারের সুযোগ। এছাড়া প্লাটিনাম ক্রেডিট কার্ড ব্যবহারে বিনা সুদে ইনস্টলমেন্ট প্ল্যান, বিনামূল্যে সাপ্লিমেন্টারি কার্ড, কার্ড চেক, এসএমএস অ্যালার্ট, ই-স্টেটমেন্ট ও ইন্টারনেট ব্যাংকিংসহ থাকছে আরো অনেক সুযোগ-সুবিধা। এর আওতায় মাস্টারকার্ড ব্যবহারকারীরা এক হাজারেরও বেশি আউটলেটে বিশেষ মূল্যছাড়সহ নানা সুবিধা পাবেন।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী এ প্রসঙ্গে বলেন, ‘আমরা ইউসিবি পরিবার সব সময়ই গ্রাহকদের দ্রুত ও উদ্ভাবনী সেবা প্রদানে সচেষ্ট। সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন ঘটল আমাদের আজকের তিনটি এক্সক্লুসিভ কার্ড উদ্বোধনের মাধ্যমে।’
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘কার্ডের নিরাপত্তার বিষয়টিকে মাস্টারকার্ড অগ্রাধিকার দিয়ে থাকে এবং সেই প্রতিশ্রুতির আলোকেই এবারে আমরা ইউসিবির মাধ্যমে ‘চিপ-অ্যান্ড-পিন’ প্রযুক্তির কার্ড নিয়ে এসেছি, যাতে কার্ডধারীরা সর্বোচ্চ আস্থার সঙ্গে ও সম্পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তায় কেনাকাটা সম্পন্ন করতে পারবেন। আমরা আশা করি, এসব কার্ড বর্তমান সময়ের গ্রাহকদের চাহিদা পূরণ করবে এবং তারা কেনাকাটায় নানা ধরনের সুযোগ-সুবিধা পাবেন।’
ঢাকায় ইউসিবির করপোরেট হেড অফিসে কার্ড তিনটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ.ই.এ. মুহাইমেন ওমীর্জা রাফিকুর রহমান এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও ভাইস প্রেসিডেন্ট গীতাঙ্ক ডি দত্তসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।