বাংলাদেশ ছাড়লেন ৩৬৪ বিদেশি কূটনৈতিক দূতাবাস কর্মী

করোনাভাইরাস নিয়ে উদ্বেগের মধ্যেই বাংলাদেশ থেকে ৩৬৪ বিদেশি নাগরিক নিজ দেশে ফিরে গেছেন। মালয়েশিয়া ও টুটানের এ নাগরিকরা গত দুই দিনে বাংলাদেশ ছেড়েছেন। এদের অধিকাংশই দেশ দুটির ঢাকায় অবস্থিত দূতাবাসে কর্মরত ছিলেন।

সূত্র জানায়, বুধবার রাতে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন মালয়েশিয়ার নাগরিকরা। ওই ফ্লাইটে মালয়েশীয় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ দেশটির মোট ২২৫ নাগরিক ছিলেন।

আর বৃহস্পতিবার সকালে দ্রুক এয়ারের দুটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ভুটানের ১৩৯ নাগরিক। ওই দুটি ফ্লাইটে ঢাকায় অবস্থিত ভুটান দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীসহ বাংলাদেশে অধ্যয়নরত দেশটির শিক্ষার্থীরাও ছিলেন।

করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই বাড়ছে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশেও করোনাভাইরাস থাবা বসিয়েছে। এরইমধ্যে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। গণপরিবহনও বৃহস্পতিবার থেকে বন্ধ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.