বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক ও অভ্যন্তরিন রুটের সব ফ্লাইট আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। বিমানের নির্ভরযোগ্য সুত্রে এই তথ্য জানানো হয়েছে।
ফ্লাইট বন্ধ থাকলেও বিমানের সব কর্মকর্তা-কর্মচারী বাসায় থেকে অনলাইনে ডিউটি করছেন। কাস্টমার সার্ভিস বিভাগের মাঠ পর্যায়ের কর্মীদের কোন ছুটি নেই। বিমানবন্দরে বিভিন্ন দেশ থেকে যেসব ফ্লাইট অবতরণ করছে সেগুলোর মালামাল লোড-আনলোড করতে তাদের কাজ করতে হচ্ছে।