ভারতে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ৩রা মে পর্যন্ত লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। স্বভাবতই ততদিন পর্যন্ত সমস্ত ক্ষেত্রে যাত্রী পরিষেবা বন্ধ থাকবে। অন্যদিকে গোটা বিশ্বে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার সাথে সাথেই তীব্র ক্ষতির মুখে পড়তে চলেছে ভারতের বিমান সংস্থা গুলি।
নতুন সিদ্ধান্ত ভারতের পাঁচটি প্রধান বিমান সংস্থার
এমতাবস্থায় দাঁড়িয়ে এবার এই অবস্থায় নতুন সিদ্ধান্ত নিতে দেখা গেল তাদের। সূত্রের, খবর বর্তমানে দেশের পাঁচটি বিমান সংস্থা আগেই বুক করা টিকিট বাতিলের পরিবর্তে যাত্রীদের রিফান্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
পরিবর্তে পরবর্তী সময়ের জন্য তাদের টিকিট পুনরায় বুকিংয়ের ক্ষেত্রে অতিরিক্ত ফি না নেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তবে এয়ার ইয়ার ইন্ডিয়া ছাড়া বেশিরভাগ সংস্থাই ১৪ ই এপ্রিলের পরবর্তী সময়ের জন্য বুকিং নিয়েছিল বলে জানা যাচ্ছে।