রাজকীয় বিমানে আনা হচ্ছে শস্য কাটার শ্রমিকদের

ব্রিটেন, জার্মানি ও কানাডাতে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে গ্রীষ্ম ও বসন্তের শস্য কাটতে হাজার হাজার মৌসুমী অভিবাসী শ্রমিক আনা হচ্ছে বিমানে। সিএনএন এর এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
এয়ার চার্টার সার্ভিসের বাণিজ্যিক বিভাগের পরিচালক ম্যাথিউ পুরটন বলেন, রোমানিয়া থেকে ১৫০ শ্রমিক নিয়ে তাদের প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ব্রিটেনে অবতরণ করেছে। তাদের আরও ৫ থেকে ৬টি ফ্লাইট রয়েছে। এটা আমাদের ব্যবসার পুরোপুরি নতুন রাস্তা।

তিনি বলেন, রাইয়্যান এয়ার ও ইজি জেট সাধারণত এ ধরনের শ্রমিক বহন করে থাকে। এসব বিমানের তুলনায় চার্টার বিমানের টিকিটের দাম প্রায় দ্বিগুণ। বেশিরভাগ বিমান বন্ধ রয়েছে। অনেক কোম্পানি ফ্লাইট কমিয়ে দিয়েছে। এ কারণে কৃষকরা এ বিমান বেছে নিয়েছে।

এয়ার চার্টার এরই মধ্যে ১৩টি ফ্লাইটে রোমানিয়া থেকে ১ হাজার ৯০০ শ্রমিক জার্মানিতে পরিবহন করেছে। আরও ফ্লাইট হতে পারে। মেক্সিকো থেকেও তারা ১৭০ শ্রমিক কানাডায় পরিবহন করেছে।

বরোনাভাইরাসের বিস্তার ঠেকাতে পৃথিবীর প্রায় সব দেশেই লকডাউন চলছে। মানুষ ঘরে রয়েছে। এর মধ্যেও কৃষকরা খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে। ইউরোপের বিভিন্ন দেশ সীমান্ত বন্ধ করে দিয়েছে। বিমান যোগাযোগও বন্ধ রয়েছে। এ অবস্থায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। চাষাবাদ বন্ধ থাকলে খাদ্য সংকট দেখা দিতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.