বিমান যাত্রীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করলো কানাডা

কানাডার পরিবহনমন্ত্রী মার্ক গারনিউ এক ঘোষণায় বলেছেন, কানাডা থেকে যাওয়া বা কানাডায় ভ্রমণকারী যাত্রীদের বিমানে ভ্রমণ করার সময় নন-মেডিকেল মাস্ক বা কোনও ধরণের কাপড় দিয়ে অবশ্যই নাক মুখ ঢেকে রাখতে হবে।

২০ এপ্রিল থেকে ফেডারেল সরকারের করা এ নতুন পদক্ষেপ কার্যকর হবে। ভ্রমণকারীদের কানাডার বিমানবন্দরের স্ক্রিনিং চেকপয়েন্টগুলোতে ফেস মাস্ক বা কভারিং পরতে হবে। কারণ স্ক্রিনাররা সর্বদা নিজের এবং যাত্রীর মধ্যে ৬ ফুট দূরত্ব বজায় রাখতে পারবেন না। সিবিসিকরোনা মোকাবিলায় শুরু থেকেই কঠোর ব্যবস্থা নিয়েছে কানাডা সরকার। দেশব্যাপী লকডাউন চলছে এবং এ সময় জনগণকে সব ধরনের সহায়তাও দিয়ে যাচ্ছে।

কানাডায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৯২৭ জন এবং মারা গেছেন ৩১০ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.